বর্তমান পরিপ্রেক্ষিত

এসআই অজয় কুমার কুন্ডুকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

July 13, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই অজয় কুমার কুন্ডুর বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। মঙ্গলবার রাতে মেহেরপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে এই বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এসআই অজয় কুমার কুন্ডুকে ফুল এবং ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা এবং বিদায় জানান। এসময় মেহেরপুর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইফুল আলম সহ ডিবির অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।