বর্তমান পরিপ্রেক্ষিত

এসএম নাজমুল হক মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ

By মেহেরপুর নিউজ

December 12, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের পুলিশ সুপার মো. রাফিউল আলমকে পিবিআইয়ের পুলিশ সুপার হিসাবে বদলি  এবং ডিএমপির উপ কমিশনার এসএম নাজমুল হককে মেহেরপুরের পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এসএমনাজমুল হক ২৭ তম বিসিএস’ সদস্য।তিনি খুলনা জেলার বাসিন্দ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভিন্ন জেলার পুলিশ সুপার সহ পুলিশ কমিশনারদের বদলির অংশ হিসেবে মেহেরপুর পুলিশ সুপার মোঃ রাফিউল আলমকে বদলি এবং এসএম নাজমুল হককে মেহেরপুর পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।