বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি পরীক্ষায় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে ধারাবাহিক সাফল্য অব্যাহত

By মেহেরপুর নিউজ

May 12, 2024

মেহেরপুর নিউজঃ

যশোর বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জেলার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করার পাশাপাশি ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

নিম্নে মেহেরপুর জেলা সেরা পাঁচটি বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল দেয়া হলো। আগামীকাল মেহেরপুর জেলার সমস্ত বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল মেহেরপুর নিউজে প্রকাশ করা হবে।

চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে মোট ১১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এতে শতভাগ পাস করার পাশাপাশি ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়ে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ তাদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।

দ্বিতীয় স্থানে রয়েছে গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ। সন্ধানী স্কুল এন্ড কলেজ থেকে ১৫২ জন পরীক্ষা অংশগ্রহণ করে শতভাগ পাস করলেও ৫২ জন শিক্ষার্থী জিপিএ- পেয়েছে।

এরপরে রয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এখান থেকে ২৪৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করে ৮৩ জন জিপিএ-৫ সহ ২৩৭ জন পাস করেছে। সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশের শতকরা হার ৯৭.৫৩%।

মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে ১০৮ জন পরীক্ষা দিয়ে ১২ জন জিপিএ ৫ সহ ১০৪ জন পাস করেছে। যার পাশের শতকরার ৯৬.২৯%।

মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৫৪ জন পরীক্ষা দিয়ে ৬১ জন জিপিএ-৫ সহ ২৩৯ জন পাস করেছে। যার পাশের শতকরা হার ৯৪.০৯ %। এদিকে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জেলার শ্রেষ্ঠ অর্জন করায় জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পরপরই জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সকল শিক্ষার্থীরা বাইরে নেমে আনন্দ উল্লাস প্রকাশ করেন।