বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলার পাশের হার ৮৩.৭০ শতাংশ

By মেহেরপুর নিউজ

May 12, 2024

মেহেরপুর নিউজঃ

যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় মেহেরপুর জেলার পাশের শতকরা হার ৮৩.৭০ শতাংশ। এর মধ্যে মেহেরপুর সদরে পাশের শতকরা হার ৮৬.৬২, মুজিবনগরে ৮৫.৯৭ এবং গাংনীতে ৭৭.৬২ শতাংশ পাস করেছে।

চলতি সালে মেহেরপুর জেলা থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৪৬৩ জন, পাস করেছে ৪৫৭৩ জন।

মেহেরপুর জেলা থেকে এবার জিপিএ ৫ পেয়েছে ৩৭৪ জন। এর মধ্যে মেহেরপুর সদরে ১২৭ জন, মুজিবনগর ১০১ জন এবং মুজিবনগরে ৮৬ জন।

এবার মেহেরপুর জেলা থেকে মাত্র দুটি বিদ্যালয় থেকে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এবং গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজ।