বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি ২০০২ এর বন্ধুদের উদ্যোগে শিক্ষকদের সম্মাননা প্রদান

By মেহেরপুর নিউজ

July 11, 2022

মেহেরপুর নিউজ :

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০২ এর বন্ধুদের উদ্যোগে বালক বিদ্যালয় শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সকালের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে সরকারি বালক বিদ্যালয়ের তৎকালীন শিক্ষক সুশীল চক্রবর্তী, কাজী আনিসুজ্জামান, আব্দুল মান্নান, মোজাম্মেল হক, আব্দুর রাজ্জাককে সম্মাননা প্রদান করা হয়। বন্ধু সাইদুর রহমান জিকো সহ ২০০২ এর বন্ধুরা এ সময় সেখানে উপস্থিত ছিলেন।