বর্তমান পরিপ্রেক্ষিত

এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

May 04, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০০৪ ব্যাচের উদ্যোগে  টি-৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এসএসসি-২০০৪ টি-৮ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

এসএসসি-২০০৪ টি-৮ ক্রিকেট টুর্নামেন্টে কমিটির শিমন ,কানন,রাসেল,মিঠুন উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন।এসময় এসএসসি-২০০৪ এর অন্যান্য সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। টুর্ণামেন্টে মোট ১২ টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় এসএসসি-২০০০ জয়লাভ করেছে।

খেলায় এসএসসি-২০০০, ৬ রানে এসএসসি-১৯৯৭ দলকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে এসএসসি-২০০০, ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ রান করে। জবাবে খেলতে নেমে এসএসসি- ১৯৯৭, ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬১রান করে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী অন্য দলগুলো হলো এসএসসি-১৯৯৭,এসএসসি- ২০০০,এসএসসি-২০০২,এসএসসি-২০০৩, এসএসসি-২০০৪,এসএসসি-২০০৫, এস এস সি-২০০৬, এসএসসি- ২০০৭ ,এসএসসি-২০০৮ ,এসএসসি-২০০৯,এসএসসি-২০১০ এবং এসএসসি-২০১২।