কৃষি সমাচার

এসিআই কোম্পানির এসিআই-১ বীজ কিনে মোনাখালির কৃষকরা দিশেহারা

By মেহেরপুর নিউজ

August 15, 2010

মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৫ আগস্টঃ

মেহেরপুরে এসিআই কোম্পানির এসিআই-১ বীজ কিনে মোনাখালী গ্রামের কৃষকরা সর্বশান্ত হয়ে পড়েছে ।  মোনাখালী গ্রামের বীজ ডিলার ভাই ভাই ট্রেডার্স থেকে  কৃষকরা এ বীজ কিনে প্রতারিত হয়েছেন বলে বীজ ক্রেতারা অভিযোগ তুলেছেন।

মোনাখালী ইউনিয়নের উপসহকারী কৃষি অফিসার খসরু আলম বলেন, ভাই ভাই  ট্রেডার্স থেকে চাষীরা বীজ কিনেছে । কিন্তু তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের মত কোন অস্ত্র আমাদের হাতে নেই ।

ভাই ভাই ট্রেডার্সের মালিক ইসলাম জোয়ার্দার স্বীকার করেছে বীজ তার দোকান থেকে চাষীরা কিনেছে । সরকারী বিধান অনুযায়ী নকল বীজ বিক্রেতাদের জেল জরিমানার বিধান থাকলেও অজানা কারনে কৃষি বিভাগ ওই নকল বীজ বিক্রেতাকে  কৃষকদের হাত থেকে বাঁচাতে চাইছে ।

জানা যায়  মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী গ্রামের কৃষক ইদ্রিস আলী তার আড়াই বিঘা জমিতে ভাই ভাই ট্রেডার্স থেকে  বীজ কিনে  ধান আবাদ করেছেন  । ইদ্রিস আলীর ধান শীষ বের হবার পর দেখা যায় ৪/৫ রকমের জাত । কোনটা শীষ বের হচ্ছে কোনটা ইতিমধ্যে পেকে গেছে আবার কোনটা থোড় হচ্ছে ।

একই ভাবে ইদ্রিস আলীর মত ভাই ভাই চ্রেডার্স থেকে বীজ কিনে প্রতারিত হয়েছেন একই গ্রামের কৃষক তেঁতুলের ছেলে মিলন, অক্ষয়ের ছেলে হাশেম , রেজাউল মোল­ার ছেলে এনামুল মোল­া ।এসব কৃষকরা  এসিআই বীজ কিনে প্রতারিত হয়ে সর্বশান্ত হয়ে পড়েছে ।

কৃষকদের ধারনা ভাই ভাই ট্রেডার্সের মালিক বাড়িতে বসে নকল বীজ তৈরী করে কৃষকদের সাথে প্রতারনা করছে । এসিআই কোম্পানির লোকেরা ভাই ট্রেডার্সের মালিক কে বলেন আমাদের  সরবরাহের চেয়ে আপনি বীজ অনেক বেশী বিক্রী করেছেন  এ বীজ আপনি কোথায় পেয়েছেন ।

এ কথায় বোঝা যায় ভাই ভাই ট্রেডার্স নকল বীজ উৎপাদন করে কৃষকদের প্রতারনা করেছে । তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহনের জন্য কৃষকরা জোর দাবী জানিয়েছে ।