বর্তমান পরিপ্রেক্ষিত

এস এস সি ১৯৯৩ ব্যাচের উদ্যোগে ইফতারি বিতরণ

By মেহেরপুর নিউজ

May 08, 2021

মেহেরপুর নিউজ:

এস এস সি ১৯৯৩ ব্যাচের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মধ্যে ইফতারি বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলের দিকে মেহেরপুর পৌরসভার সামনে রোজাদারদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এসএসসি ১৯৯৩ ব্যাচের মোখলেছুর রহমান,সাজিদুল ইসলাম,সুমন, শরিফুল ইসলাম, তুষার, আহসান হাবীব প্রমূখ উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন। পরে তাদের অস্থায়ী কার্যালয় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের আহ্বায়ক প্রফেসর হাসানুজ্জামান মালেক। আলোচনা সভায় অন্যদের মধ্যে।মোখলেছুর রহমান,সাজিদুল ইসলাম,সুমন, শরিফুল ইসলাম, তুষার, আহসান হাবীব প্রমূখ উপস্থিত ছিলেন।