বর্তমান পরিপ্রেক্ষিত

এ্যাডঃ আব্দুস সালামের মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 26, 2022

মেহেরপুর নিউজ:

আসন্ন মেহেরপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী-লীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ আব্দুস সালামের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান শাহজামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম। মতবিনিময় সভায় বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান সহ সদস্যগন উপস্থিত ছিলেন।