বর্তমান পরিপ্রেক্ষিত

এ্যাড. ইয়ারুল ইসলামের নির্বাচনী অফিসের উদ্বোধন

By মেহেরপুর নিউজ

February 24, 2019

মেহেরপুর নিউজ, ২৪ ফেব্রুয়ারী :

মেহেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী এ্যাড. ইয়ারুল ইসলামের ৭নং ওয়ার্ড এর নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। রবিবার বিকালে পৌর সভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব তাহের ক্লিনিক পাড়ায় ফিতা কেটে ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ প্রার্থী এ্যাড. ইয়ারুল ইসলামের নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। এসময় এলাকার আওয়ামী লীগ নেতা হাফু, তারিখ, অপু, রাজিব প্রমুখ উপস্থিত ছিলেন।