মেহেরপুর নিউজ, ২৪ ফেব্রুয়ারী :
মেহেরপুর সদর উপজেলা নির্বাচনে শহর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ইয়ারুল ইসলাম আওয়ামী লীগের মনোনয়ন লাভ করায় মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় মিষ্টিমুখ করানো হয়েছে। রবিবার বিকালে সাবেক যুবলীগ নেতা মিজানুর রহমান বোস পাড়াসহ অন্যান্য এলাকার পথচারিদের মিষ্টি মুখ করান। একই দিনে ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব মল্লিক পাড়ার বিভিন্ন পয়েন্টে পথচারিদের মিষ্টি মুখ করান।