মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আইনজীবি সমিতির প্রবীন সদস্য এ্যাডভোকেট মোঃ নুরুল ইসালাম আইনপেশায় ৫০ বছর পূর্ণ হওয়ায় মেহেরপুর জেলা আইনজীবি সমিতির পক্ষ থেকে সন্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে মেহেরপুর জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে এ সম্মাননা দেওয়া হয়। জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, সাধারন সম্পাদক জিল্লুর রহমান, সাবেক সভাপতি মিয়াজান আলী,আনোয়ার হোসেন,ইয়ারুল ইসলাম,কামরুল হাসান,আব্দুল্লাহ আল মামুন রাসেল উপস্হিত প্রবীন আইনজীবী মোঃ নুরুল ইসলাম সম্মাননা ক্রেস্ট করে দেন।