বর্তমান পরিপ্রেক্ষিত

এ কেমন শক্রতা!

By মেহেরপুর নিউজ

July 17, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটী গ্রামের মাঠে রাতের আঁধারে এক কৃষকের বপনকৃত কপির চারা কেটে তছরুপাত করেছে দুর্বৃত্তরা। সাহারবাটী গ্রামের ছবেদ আলীর ফুল কপি ও বাঁধা কপির চারা কেটে তছরুপাত করে দুর্বৃত্তরা।

শনিবার দিবাগত রাতে সাহারবাটী গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। কৃষক ছবেদ আলী জানান, শনিবার রাতের কোন এক সময় দুইটি বেডের ফুলকপি ও বাধাকপির চারা কেটে তছরুপাত করে দুর্বৃত্তরা।