জাতীয় ও আন্তর্জাতিক

এ মুহূর্তে পোশাক শ্রমিকদের বেতন বাড়ানোর সুযোগ নেই: শ্রমপ্রতিমন্ত্রী

By মেহেরপুর নিউজ

December 27, 2016

ডেস্ক রিপোর্ট, ২৭ ডিসেম্বরঃ

এ মুহূর্তে পোশাক শ্রমিকদের নতুন করে বেতন বাড়ানোর কোনও সুযোগ নেই। তিন বছর আগে তাদের জন্য নূন্যতম মজুরি পাঁচ হাজার তিনশ টাকা করা হয়।  ওই ঘোষণার পাঁবছর পূর্ণ হলে শ্রমিকদের বেতন বাড়ানোর প্রস্তাব বিবেচনা করা হবে বলে জানিয়েছেন শ্রমপ্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

সভা শেষে মুজিবুল হক চুন্নু বলেন, ‘আশুলিয়ার স্থানীয় সংসদ সদস্যের নেতৃত্বে ওই এলাকায় বাড়ি ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি অঞ্চল ভিত্তিক সিদ্ধান্ত, এটা সারা দেশের সিদ্ধান্ত নয়। সরকার সিদ্ধান্ত নিলে সারা দেশের জন্যই নেবে।’