বর্তমান পরিপ্রেক্ষিত

ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা

By মেহেরপুর নিউজ

April 04, 2016

মেহেরপুর নিউজ,০৪ এপ্রিল: মেহেরপুর জেলা জেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, অতিরিক্ত জেলা প্রশাসক খাইরুল হাসান, ডিডি এলজি হেমায়েত হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আহসান উল্লাহ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহামেদ, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, মুক্তিযোদ্ধা বিসয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর উপজেলা সভাপতি গোলাম রসুল, মুজিবনগর উপজেলা সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, সাংবাদিক মিজানুর রহমান, মাজেদুল হক মানিক, ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আনোয়ারুল হক শাহীপাবলিক লাইব্রেরীর সম্পাদক আল মামুন অনল প্রমুখ।