বর্তমান পরিপ্রেক্ষিত

ঐতিহাসিক মেহেরপুর জেলা দিবস আজ

By মেহেরপুর নিউজ

February 24, 2022

এস এম মেহেরাব হোসেন:

আজ ২৪ শে ফেব্রুয়ারি ঐতিহাসিক মেহেরপুর জেলা দিবস। ১৯৮৪ সালের আজকের দিনে নীলকরদের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক মুজিবনগর কেন্দ্রিক মেহেরপুরকে জেলা হিসেবে ঘোষণা করা হয়।

মুন্সি শেখ জমির উদ্দিনের স্মৃতিবিজড়িত, স্বামী নিগমানন্দ ও বলরাম হাড়ির জন্ম চারণ এই জেলাকে করেছে সম্বৃদ্ধ। মহান স্বাধীনতার সূতিকাগার বাংলাদেশের প্রথম রাজধানী ঐতিহাসিক মুজিবনগর রয়েছে এ জেলার রাজটিকা হয়ে।

মূলত কৃষিনির্ভর এই জেলায় এখনো শিল্পায়নের ছোঁয়া তেমনভাবে পড়েনি। শিক্ষা ও সংস্কৃতিতে পিছিয়ে থাকলেও কৃষি এ জেলার অর্থনীতিকে করেছে সমৃদ্ধ।

বাংলাদেশের দ্বিতীয় অর্থনৈতিক সমৃদ্ধি জেলার নাম মেহেরপুর। অর্থনীতিকে সমৃদ্ধ করতে এই জেলার কৃষকরা এখনো ব্যাপক ভূমিকা রেখে চলেছে।

এর পাশাপাশি প্রচুর পরিমাণে বৈদেশিক রেমিটেন্সও এই জেলাকে এগিয়ে নিচ্ছে। যদি পিছিয়ে পড়া শিক্ষাকে এগিয়ে নেওয়া যায়, যদি শিল্পায়নে পরিপূর্ণ করা যায়, তাহলে মেহেরপুর হতে পারে বিশ্বের অন্যতম সমৃদ্ধ একটি জেলা।

১৯৮৪ সালে তৎকালীন রাষ্ট্রপতি এইচ এম এরশাদের এক ঘোষণায় আজকের এই দিনে ১৯ জেলা থেকে ৬৪ জেলার বাংলাদেশ গঠিত হয়।

বৃহত্তর কুষ্টিয়া থেকে বিভক্ত হয়ে মেহেরপুর,চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া তিনটি জেলায় পরিনত হয়।

এসময় মেহেরপুর ও গাংনী এই দুই উপজেলা নিয়ে গঠিত হয় মেহেরপুর জেলা। পরবর্তীতে ২০০০ সালের আজকের দিনেই মুজিবনগরকে উপজেলা হিসেবে স্বীকৃতি দিলে তিনটি উপজেলার জেলা হয় মেহেরপুর। এই জেলা নবগঠিত দুটি সহ মোট ২০ টি ইউনিয়নের ২৮৪ টা গ্রাম রয়েছে। ঐতিহ্যবাহী এই জেলাকে আরো বেশি সমৃদ্ধ করতে সকলে মিলে হাতে হাত রেখে প্রচেষ্টা করবে এ জেলার জনগণ এটাই আমাদের কামনা, এটাই আমাদের প্রত্যাশা।