বর্তমান পরিপ্রেক্ষিত

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 08, 2022

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা এতে সংগীত ও নৃত্য পরিবেশন করেন। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খান,অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুল হুদা, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ-সভাপতি নুরুল আহমদ প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।