বর্তমান পরিপ্রেক্ষিত

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 07, 2023

মেহেরপুর নিউজ:

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার বিকালে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনাতনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রাব্বানী মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য, ড. গাজী রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিল্পকলা একাডেমী শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।