মেহেরপুর নিউজ:
ওয়াইফাই মিন্ত্রী সেজে সাবেক মেয়রের বাড়িতে প্রবেশ করে মালামাল চুরি করে বের হওয়ার সময় রাজিব নামের এক যুবককে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বাড়িতে এ ঘটনা ঘটে। আটক রাজিব মেহেরপুর শহরের হালদার পাড়ার ঝন্টুর ছেলে।
জানা গেছে ঘটনার সময় ঝন্টু মেহেরপুর শহরের কাঁসারি পাড়াস্থ সাবেক পৌর মেয়র মোতাছিম বিল্লাহ মতুর বাড়ি প্রবেশ করে নিজেকে ওয়াইফাই মেরামতের মিস্ত্রি পরিচয় দিয়ে তৃতীয় তলায় প্রবেশ করে। ওই সময় তৃতীয় তলা থেকে বেশ কিছু মালামাল চুরি করে বেরিয়ে পড়ার সময় বাড়ির লোকজনের সন্দেহ হয়। পরে তাকে তল্লাশি করে বিভিন্ন ধরনের মালামাল উদ্ধার করে। এ সময় তাকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।