বর্তমান পরিপ্রেক্ষিত

ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

April 16, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার মেহেরপুর শহরের উত্তর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইফতার পার্টি ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সভাপতিত্বে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শহিদ সাদিক হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, নুরুল ইসলাম, নুর হোসেন,সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন, শফিকুল ইসলাম, আব্দুর রাজ্জাক, সহ-সম্পাদক রায়হানুল ইসলাম, মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান প্রমূখ। পরে সেখানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এবং এর আগে দোয়া অনুষ্ঠিত হয়।