বর্তমান পরিপ্রেক্ষিত

ওরা রােজাদারের অপেক্ষায় দাঁড়িয়ে থাকে

By মেহেরপুর নিউজ

March 29, 2023

 সাহাজুল সাজু :

মানুষ যখন কর্ম ব্যস্ততার মধ্যে বাড়ি ফেরার জন্য ছুটছে। আর ছবিতে দেখা এই যুবকগুলাে ছিন্নমূল রােজাদারদের অপেক্ষায় প্রহর গুনছে। পবিত্র রমজান মাসের শুরু থেকে মেহেরপুরের গাংনী ও বামন্দীসহ কয়েকটি বাজারে ছিন্নমূল ও পথচারী রােজাদারদের ফ্রি ইফতার দেয়ার কাজে নিজেদের নিয়ােজিত রাখছেন এযু্বকেরা।

রমজান মাসের শুরু থেকে এ যুবকেরা যখন বাজারে ইফতার সাজিয়ে অপেক্ষামান। তখন ইফতার কেনার জন্য অনেকেই ছুটে গিয়ে তার ভিন্ন অভিজ্ঞতার সম্মুখীন হয়। সাজিয়ে রাখা ইফতারগুলাে আসলে,বিক্রয়ের জন্য নয়। ইফতার দেয়া হচ্ছে ফ্রি। তরুণ প্রজন্মের ছেলে-মেয়েদের গঠিত কাম ফর হিউম্যানিটি নামক সংগঠনের সদস্য এ যু্বকেরা নিত্যদিন ফ্রি ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।