বর্তমান পরিপ্রেক্ষিত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

May 08, 2021

মেহেরপুর নিউজ:

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১ তম জন্মজয়ন্তী উপলক্ষে আলোচনা সভা ও সঙ্গীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক বাবু সুশীল কুমার চক্রবর্তী উদ্যোগে শনিবার রাতে তার বাসভবনে আলোচনা সভা ও সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু সুশীল চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ড.গাজী রহমান,অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল হাশেম, বাঁশরী মোহনদাস, রবীন্দ্র ভট্টাচার্য, রমা ব্যানার্জি, আরাত্রিকা চক্রবর্তী প্রমূখ। পরে সেখানে সঙ্গীতানুষ্ঠান ও আবৃত্তি অনুষ্ঠিত হয়।