গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী দারুচ্ছুন্না নেছারিয়া দাখিল মাদ্রাসার এক ছাত্রীকে কু-প্রস্তাবের অভিযােগে মাদ্রাসার সুপার আবু জাফরকে প্রায় ৩ ঘণ্টা অবরুদ্ধ করে শিক্ষার্থীরা। এসময় মাদ্রাসা সুপারের বিচারের দাবীতে মাদ্রাসা তালাবদ্ধ করে শিক্ষার্থী। পরে গাংনী থানা ও স্থানীয় ক্যাম্প পুলিশের দুটিদল এসে পরিস্থিতি সামাল দেয়। সুযােগ বুঝে মাদ্রাসা সুপার আবু জাফর মাদ্রাসা থেকে সটকে পড়েন।
রবিবার সকালে মাদ্রাসায় তালাবদ্ধ ও সুপারকে অবরুদ্ধ করে শিক্ষার্থী। । অভিযোগ সূত্রে জানা গেছে, করমদী দারুচ্ছুন্না নেছারিয়া দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণীর এক ছাত্রীকে কু-প্রস্তাব দেন মাদ্রাসার সুপার আবু জাফর। এক পর্যায়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানিরও চেষ্টা করেন সুপার। ওই ছাত্রী বিষয়টি তার সহপাঠীদের জানায়। এনিয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসা সুপার আবু জাফরের বিচারের দাবীতে সুপারের কক্ষসহ শ্রেণীগুলাে তালাবদ্ধ করে। এক পর্যায়ে সুপার আবু জাফরকে অবরুদ্ধ করে। পরে সুযােগ বুঝে সুপার মাদ্রাসা থেকে সটকে পড়েন।
খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটিদল ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের শান্ত করে তালা খুলে দেয়। মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকরা জানান,সুপার আবু জাফর এর আগেও এক ছাত্রীর সাথে এ ধরণের আচরণ করায় সালিসে তাকে সাজা দিয়েছিলেন মাতব্বরেরা। এদিকে,মাদ্রাসা সুপার আবু জাফর জানান,মাদ্রাসার কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের কারণে আমার বিরুদ্ধে এটা একটা ষড়যন্ত্র। এবিষয় নিয়ে নাম না করার শর্তে এক শিক্ষার্থী অভিভাবক জানান,সুপার আবু জাফর যখনই এমন ন্যাঙ্কারজনক ঘটনা ঘটান।তখনই নিজের দােষকে ধামাচাপা দেয়ার জন্য ষড়যন্ত্র বলে প্রচার করে থাকেন। এদিকে,এমন ঘটনার কারণে,অভিভাবকরা তাদের সন্তানদের এই মাদ্রাসায় আর পড়তে দেবেন না বলেও সাংবাদিকদের কাছে প্রতিক্রীয়া ব্যক্ত করেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসার রনি খাতুন সাংবাদিকদের জানান,অভিযোগ পেলে,তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণ করা হবে।