মেহেরপুর নিউজ:
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করার প্রায় এক বছর পর মরহুম ডাঃএস এম নুরুদ্দিন আবু আল বাকি কে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে ২০২০ সালের ১৭ জুন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত অবস্থায় সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃএস এম নুরুদ্দিন আবু আল বাকি করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এদিকে উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মারফতে কোভিড-১৯ অতি মারি সুষ্ঠুভাবে মোকাবেলা এবং জনসেবা নিশ্চিত করার লক্ষ্যে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত (স্বাস্হ) ক্যাডার স্বাস্থ্য সার্ভিসের ১৫ জন ডাঃ কে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়।
মঙ্গলবার প্রজ্ঞাপনের ঐ কপি মেহেরপুর পৌঁছালে মরহুম ডাঃ এস এম নূর উদ্দিন আবু আল বাকির নাম দেখে হাস্যরস এ পরিণত হয়েছে। এ ব্যাপারে মেহেরপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন প্রজ্ঞাপনের কপি পেয়েছে কিন্তু এটাতো আমাদের বাইরের বিষয়।