বর্তমান পরিপ্রেক্ষিত

করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান

By মেহেরপুর নিউজ

August 11, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সোনালী ব্যাংকের উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মেহেরপুরের বিভিন্ন এলাকার ৩২৫ জনের মধ্যে চাল, আলু, তেল,সাবান, লবন, ডাল, পিয়াজ, নগদ ১ হাজার টাকা সহ মাস্ক বিতরণ করা হয়।

জেলা প্রশাসক ড মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা বিতরণের উদ্বোধন করেন। এ সময় সেখানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম, পিপি পল্লব ভট্টাচার্য, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, সোনালী ব্যাংক চুয়াডাঙ্গা অঞ্চলের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হক, মেহেরপুর শাখার সহকারি জোনাল ম্যানেজার হুমায়ুন কবির প্রমুখ।