বর্তমান পরিপ্রেক্ষিত

করোনায় আক্রান্ত মেহেরপুরে আরো ৩ জন

By মেহেরপুর নিউজ

May 05, 2021

 মেহেরপুর নিউজ:

করোনা ভাইরাসে মেহেরপুরে আরো ৩ টি পজিটিভ রিপোর্ট । করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল, বুধবার রাতে তার মধ্যে আরো ২৮ জনের রিপোর্ট এসেছে। যার মধ্যে ৩ টি পজিটিভ । পজিটিভ ৩ টির মধ্যে মেহেরপুর সদর উপজেলার ২টি মুজিবনগর উপজেলার একটি। এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া হয় ।

মেহেরপুর সিভিল সার্জন ডাঃ মোঃ নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ৩ টি পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে মেহেরপুর জেলায় ৬ হাজার ৬ শ ৬৬ জনের মধ্যে বর্তমানে ২২টি পজেটিভ। ৮ শ ৯ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ২০ জন।