করোনাভাইরাস

করোনায় মারা গেল আরও ৯ জন, নতুন আক্রান্ত ৩০৬

By মেহেরপুর নিউজ

April 18, 2020

মেহেরপুর নিউজ ডেক্স:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। একই সময় দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৬ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। তবে আক্রান্ত শনাক্ত বেড়েছে।

গতকাল শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়। আর আক্রান্ত শনাক্ত হয় ২৬৬ জনের। এ নিয়ে দেশে করোনায় মোট ৮৪ জনের মৃত্যু ও ২ হাজার ১৪৪ জন আক্রান্ত হলেন। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন আরও ৮জন। এ নিয়ে মোট ৬৬ জন করোনা রোগী সুস্থ হলেন।

শনিবার বেলা আড়াইটার পর অনলাইন ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত গত বছরের ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে ‘কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

# সূত্র: যুগান্তর #