মেহেরপুর নিউজ:
করোনা ভাইরাসে মেহেরপুরে আরো ১টি পজিটিভ (ফলোআপ) রিপোর্ট এসেছে। রবিবার রাতে এ পজেটিভ রিপোর্ট আসে।
করোনা ভাইরাস সন্দেহে সোয়াব পরীক্ষার জন্য যে নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে আরো ২২ জনের রিপোর্ট এসেছে যার মধ্যে ১টি পজিটিভ (১টি ফলোআপ) রিপোর্ট এসেছে বাকি ২১ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে ।
এ সকল রিপোর্ট কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল দেওয়া হয় । মেহেরপুর সিভিল সার্জন ডাক্তার নাসির উদ্দিন জানান নতুন করে যে সকল নমুনা পাঠানো হয়েছিল তার মধ্যে ১টি পজিটিভ রিপোর্ট (১টি ফলোআপ পজিটিভ) রিপোর্ট আসে।
এ নিয়ে মেহেরপুর জেলায় ১ হাজার ৫শ ৬৮জনের মধ্যে ৪৩ টি পজেটিভ এর মধ্যে ২০ জন সুস্থ হয়েছে। মৃত্যুবরণ করেছে ৪ জন।