মেহেরপুর নিউজ:
সীমান্ত ঘেঁষা মেহেরপুর জেলায় দিন দিন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে। এতে এলাকার করোনা আক্রান্ত দরিদ্র ও অসহায় রোগীদের ভোগান্তি আরও বেড়ে গেছে।
কর্মহীন হওয়ার পাশাপাশি ঘরে বন্দী থাকায় পরিবার পরিজন নিয়ে তারা খুব বেকায়দায় পরে গেছেন। রোগের সঠিক পথ্য পাওয়া তো দূরের কথা এসব মানুষের চুলায় দুবেলা আগুনও জ্বলছে না।
এ অবস্থায় শুক্রবার সকালে মেহেরপুরের পৌর এলাকার বিভিন্ন মহল্লার করোনা আক্রান্ত রোগীদের বাড়িতে খাদ্যসামগ্রীসহ ওষুধ কেনার জন্য নগদ অর্থ পৌঁছে দেন মেয়র মাহফুজুর রহমান রিটন। মেহেরপুর পৌরসভার জরুরী সেবায় ফোন পেয়ে পৌর এলাকায় করোনায় আক্রান্ত ৭টি বাড়িতে নিজে গিয়ে এমন খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন তিনি।