টপ নিউজ

করোনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা প্রশাসনের তৎপরতা

By মেহেরপুর নিউজ

June 16, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের  করোনা রোগীর সংখ্যা বেড়েই চলেছে। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে মেহেরপুর জেলা প্রশাসনের তৎপরতা শুরু হয়েছে।

বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে গণসচেতনতা প্রচারণার চালানো হয়েছে। এবং আগামী নির্দেশনা না দেয়া পর্যন্ত প্রত্যহ সন্ধ্যা ৬টা থেকে সকাল ১০ টা পর্যন্ত মেহেরপুরের সকল দোকানপাট বন্ধ রাখার নির্দেশনা দেয় প্রশাসন। এছাড়াও প্রত্যেককে মাস্ক পরিধান বাধ্যতামূলক ঘােষণা দেয়া হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়ানুর রহমানের নেতৃত্বে এ জনসচেতনতা মূলক প্রচারণা চালানো হয়। একই দিনে সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন দাশগুপ্ত, মিথিলা দলসহ অন্যান্য সহকারী কমিশনার বৃন্দ বিভিন্ন এলাকায় গণসচেতনতামূলক প্রচারণা চালান।