বর্তমান পরিপ্রেক্ষিত

করোনা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বারাদি আওয়ামী লীগের প্রস্তুতি সভা

By মেহেরপুর নিউজ

July 06, 2021

মেহেরপুর নিউজ:

প্রাণঘাতী নভেল ‘করোনা ভাইরাস’ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর সদর উপজেলা বারাদি ইউনিট আওয়ামী লীগের প্রস্তুতি সভা।

মঙ্গলবার বিকালে বারাদি ইউনিট আওয়ামী লীগ কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বারাদি ইউনিট আওয়ামী লীগের সভাপতি শামিম ফেরদৌসের সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন। বক্তব্য রাখেন বারদী ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম।

আলোচনা সভায় প্রতিটি গ্রাম পর্যায়ে মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার নির্দেশনা দেওয়া হয়। এবং তারা যাতে স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সে ব্যাপারে গ্রাম পর্যায়ে মানুষকে উদ্বুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়। আলোচনা সভায় বারাদি ইউনিট আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও সম্পাদকসহ স্থানীয় নেতাকর্মি গন উপস্থিত ছিলেন।