বর্তমান পরিপ্রেক্ষিত

করোনা স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নেমেছে মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার

By মেহেরপুর নিউজ

July 13, 2021

মেহেরপুর নিউজ:

করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী হওয়ায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষে আবারো মাঠে নামলেন মেহেরপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। সাধারণ মানুষের মধ্যে যারা মাস্ক ব্যবহার করছেন না তাদের বুঝিয়ে সচেতন করছেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার।

মঙ্গলবার সকালরে দিকে ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম পুলিশ ও ডিবি সদস্যদের নিয়ে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় জনসচেতনতা মূলক প্রচারণা চালান।

এসময় ভারপ্রাপ্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম বলেন নিজেকে বাঁচাতে হলে মাস্ক ব্যবহার করতে হবে, পরিবারের সদস্যদের কে বাঁচাতে হলে বাইরে বের হওয়া বন্ধ করতে হবে। জনসচেতনতা মূলক প্রচারণায় অন্যদের মধ্যে মেহেরপুর ওসি শাহদারা খান, ওসি অপারেশন রাসুল সামদানী, ট্রাফিক ইনস্পেক্টর বুলবুল আহমেদ, ফেরদৌস আলী, গৌরাঙ্গ মেহেরপুর সদর থানার সেকেন্ড অফিসার শরিফ হাবিব প্রমূখ উপস্থিত ছিলেন।