বর্তমান পরিপ্রেক্ষিত

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ঈদ উপহার প্রদান

By মেহেরপুর নিউজ

July 19, 2021

মেহেরপুর নিউজ:

কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যদের পরিবারকে ইন্সপেক্টর জেনারেল বাংলাদেশ পুলিশ কর্তৃক প্রেরণকৃত ঈদ-উল আযহা ২০২১ এর শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী মেহেরপুরের ৩ পুলিশ সদস্যের পরিবারের মাঝে আইজিপি কর্তৃক প্রদত্ত ঈদুল আযহার শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। মেহেরপুরের পুলিশ সুপার মোঃ রাফিউল আলম উপস্থিত থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন। এসময় অন্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) জামিরুল ইসলাম, (সার্কেল) অপু সরোয়ার, (প্রভি) আতিকুর রহমান, সদর থানার ওসি শাহ দারা, ডিবির ওসি জুলফিকার আলী প্রমূখ সেখানে উপস্থিত ছিলেন।