বর্তমান পরিপ্রেক্ষিত

কলার গাছ কাটার অভিযাগের প্রতিবাদ জাহাঙ্গীর হোসেনের

By মেহেরপুর নিউজ

November 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের বর্তমান সদস্য শরিফ উদ্দিনের ৪শ কলার গাছ কেটে দেওয়ার ঘটনায় নব নির্বাচিত সদস্য জাহাঙ্গীর হোসেনের নাম করায় প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীর হোসেন।

মঙ্গলবার বিকেলে বুড়িপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এক প্রতিবাদ সভায় জাহাঙ্গীর হোসেন ঘটনার প্রতিবাদ জানান। এ সময় তিনি বলেন ঘটনাটিযেইব ঘটাট না কেন সেটি একটি জঘন্য কাজ।

জাহাঙ্গীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক না কেন আমিও তাদের বিচার আশা করছি। একইসাথে জাহাঙ্গীর হোসেন এ ঘটনার সঙ্গে জড়িত নন বলে দাবি করেন। প্রতিবাদ সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাবীরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমূখ।