বর্তমান পরিপ্রেক্ষিত

কসবা ব্লাড ব্যাংক সােসাইটির উদ্যোগে দরিদ্র পরিবারে মাঝে ঈদ সামগ্রী বিতরণ

By Meherpur News

March 17, 2026

মেহেরপুর নিউজ :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার কসবা ব্লাড ব্যাংক সােসাইটির উদ্যোগে এলাকার দেড় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আনুষ্ঠানিক ভাবে এসব সামগ্রী বিতরণ করা হয়।

কসবা ব্লাড ব্যাংক সোসাইটির সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদ জানান, প্রতিবছরের ন্যায় এবারও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত ও সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে ঈদের খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। এ বছর দেড়শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়েছে। সকলের সহযোগিতা পেলে এ কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উপদেষ্টা মন্ডলীর সদস্য : ডা.শহীদুল্লাহ্,কামাল হোসেন লাল্টু মাষ্টার, আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক মো: সাগর ইসলাম, মারুফ মীর,, মিজান, মনিরুল, সাহারুল, আকাশ, হুছাইন রিয়াদ, ফারুক, সোহরাবসহ সংগঠনের সদস্যরা।