বর্তমান পরিপ্রেক্ষিত

কাঁঠালপোতা গ্রামে এমপি’র গণসংযোগ

By মেহেরপুর নিউজ

June 12, 2017

মেহেরপুর নিউজ ১২ জুন: মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের কাঁঠালপোতা গ্রামে গণসংযোগ করলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি ফরহাদ হোসেন।

সোমবার সকালে  তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে এ গণসংযোগ করেন।

এসময় পিরোজপুর ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা যুবলীগের সাকেব সাংগঠানিক সম্পাদক মিজানুর রহমান হিরন তার সাথে ছিলেন। গণসংযোগকালে তিনি বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।