বর্তমান পরিপ্রেক্ষিত

কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের বিনামূল্যে মাস্ক বিতরণ

By মেহেরপুর নিউজ

June 19, 2021

মেহেরপুর নিউজ:

করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষ্যে মেহেরপুর পৌরসভার ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব শনিবার দুপুরের দিকে নিজ অর্থায়নে ৭নং ওয়ার্ডের পথচারী ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও জনসাধারণকে সচেতন করেন।

তিনি সবাইকে বিনা প্রয়োজনে ঘরের বাহিরে যেতে নিষেধ করেন ও একান্ত প্রয়োজনে ঘরের বাহিরে গেলে সবাইকে মাস্ক পরার জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন। তিনি অযাথা ঘরের বাইরে আসা না আসার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।।