বর্তমান পরিপ্রেক্ষিত

কাজিপুর সীমান্তে ফেন্সিডিল উদ্ধার

By মেহেরপুর নিউজ

December 22, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ফেন্সিডিল উদ্ধার করেছে। মঙ্গলবার ভোরের দিকে কাজিপুর মন্ডলপাড়ার মাঠ থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

জানা গেছে কাজিপুর সীমান্ত ফাঁড়ির হাবিলদার সোহরাব উদ্দিন নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে কাজিপুর বর্ডার পাড়ার মাঠে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করে।