বর্তমান পরিপ্রেক্ষিত

কাজীপুর ইউপি সদস্য আনারুলের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

By মেহেরপুর নিউজ

January 14, 2021

গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের ৯ ওয়ার্ডের সদস্য (মেম্বার) আনারুল ইসলামের ব্যক্তিগত উদ্যোগে এলাকার গরীব-অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ইউপি সদস্য আনারুল ইসলামের ভবানীপুর গ্রামের বাড়িতে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ করা হয়। আনারুল ইসলাম উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক মিল্টন হোসেন,আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান,সাইফুল ইসলাম,যুবলীগ নেতা হাসিবুর রহমান প্রমুখ।