বর্তমান পরিপ্রেক্ষিত

কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যােগে শেখ রাসেল দিবস পালিত

By মেহেরপুর নিউজ

October 18, 2022

 গাংনী প্রতিনিধি :

মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তি কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যােগে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০ টার দিকে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটা হয় ও বিদ্যালয়ে রচনা প্রতিযােগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযােগীতায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। এছাড়াও শেখ রাসেল স্মরণে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হােসেন। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।