মেহেরপুর নিউজ :
গাংনী উপজেলার কাজীপুর সীমান্তে বিজিবির সদস্যরা গরু মোটাতাজাকরণ ঔষধ ও মদ উদ্ধার করেছে।
সোমবার ভোরের দিকে কাজীপুর সীমান্ত বিজিবির সদস্যরা ৫০০ পিচ গরু মোটাতাজাকরণ ঔষধ, ২০ বোতল মদ উদ্ধার করেন। নায়েক লিটনের নেতৃত্বে এ অভিযান চালানো হয় । জানাগেছে কাজিপুর সীমান্তে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যাক্ত অবস্থায় মদ ও গরু মোটাতাজাকরণ ঔষধ উদ্ধার করেন।