বর্তমান পরিপ্রেক্ষিত

কাজীপুর সীমান্তে বিজিবির মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

October 27, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি কতৃক মদ উদ্ধার। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ১৪ বোতল মদ উদ্ধার করেছে।

মঙ্গলবার ভোরের দিকে কাজীপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ১৪ বোতল মদ উদ্ধার করে। কাজীপুর ক্যাম্পের নায়েক জয়নুল আবেদীনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যাক্ত অবস্থায় মদ গুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা মদ গুলো ফেলে পালিয়ে যায়।