বর্তমান পরিপ্রেক্ষিত

কাজীপুর সীমান্তে বিজিবি‘র গরু মোটা তাজাকরন ঔষধ ও মদ উদ্ধার

By মেহেরপুর নিউজ

November 05, 2020

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি কতৃক গরু মোটা তাজাকরন ঔষধ ও মদ উদ্ধার। মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ভারত থেকে চোরাই পথে আসা গরু মোটা তাজাকরন ঔষধ ও মদ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার ভোরের দিকে কাজীপুর সীমান্ত ফাঁড়ির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যক্ত অবস্থায় ১ হাজার পিস গরু মোটা তাজাকরন ঔষধ ও ১৫ বোতল মদ উদ্ধার করে।

কাজীপুর ক্যাম্পের হাবিলদার ইদ্রির আলীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল টহল শেষে ফেরার পথে পরিত্যাক্ত অবস্থায় গরু মোটা তাজাকরন ঔষধ ও মদ গুলো উদ্ধার করা হয় বলে জানানো হয়েছে। ধারণা করা হচ্ছে বিজিবি সদস্যদের আগমনী টের পেয়ে মাদক ব্যাবসায়ীরা ঔষধ ও মদ গুলো ফেলে পালিয়ে যায়।