মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের গার্ল গাইডসের প্যারেড পরিদর্শন করেছেন। বুধবার দুপুরের দিকে কাজী কাদের মোঃ ফজলে রাব্বি প্যারেড পরিদর্শন করেন। আসন্ন মহান বিজয় দিবস উপলক্ষে মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে গার্ল গাইড দলের প্রশিক্ষণ চলাকালীন সময় তিনি প্যারেড পরিদর্শন করেন।