বর্তমান পরিপ্রেক্ষিত

কাজী শহিদ বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত

By মেহেরপুর নিউজ

January 24, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট কাজী শহিদ মেহেরপুর সদর উপজেলার বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন।

বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সূত্রে জানা গেছে অ্যাডভোকেট কাজী শহিদ বিনা প্রতিদ্বন্ধীতায় বামন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন। বামনপাড়া গ্রামের মৃত কাজী মোজাম্মেল হকের দ্বিতীয় পুত্র। অ্যাডভোকেট কাজী শহিদ সকলের কাছ থেকে দোয়া কামনা করেছেন।