বর্তমান পরিপ্রেক্ষিত

কাথুলীতে ইউনিভার্সেল এমিটির খাদ্য সামগ্রী বিতরন

By মেহেরপুর নিউজ

April 11, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর-কাথুলীতে ইউনিভার্সেল এমিটির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। রবিবার সকালের দিকে কাথুলী গ্রামে কাথুলী ইউনিয়নের বিভিন্ন এলাকার গরীব দুঃস্থদের মাঝে এসকল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিভার্সেল সদস্য শামীম রেজা, ইমরান হোসেন, ফিরোজ হোসেন উপস্থিত থেকে ২২ টি পরিবারের মাঝে চাল, ডাল, ছোলা, তেল, আলু, পেঁয়াজ, রসুন, হলুদ, জিরা, ধনী, লবণ, আদা, সাবান, ছোলা, খেজুর সহ বিভিন্ন ধরনের খাদ্য প্রদান করা হয়। এসময় অন্যদের মধ্যে নাজমুল হোসেন, রুবেল হোসেন, পারভেজ বিশ্বাস, সবুর হোসেন, ফরিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।