বর্তমান পরিপ্রেক্ষিত

গাংনীর সীমান্ত এলাকায় জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা

By মেহেরপুর নিউজ

September 04, 2016

মেহেরপুর নিউজ, ০৪ সেপ্টেম্বর: মেহেরপুরে গাংনী উপজেলার কাথুলীতে বিজিবি’র উদ্যোগে সীমান্ত এলাকায় জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে কাথুলী বিজিবি ক্যাম্পে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য মকবুল হোসেন। বিজিবি’র কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মাহাবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিয় সভায় বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ উজ্জামান। মতবিনিময় সভায় স্থানীয় লোকজনরা উপস্থিত ছিলেন।এসময় বক্তরা সীমান্ত এলাকায় জনসচেনতা বৃদ্ধির জন্য সকলকে আহবান জানান।