মেহেরপুর নিউজ:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের আয়োজনে দুস্থ্য ও অসহায়দের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে কাথুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ভিজিএফ’র চাল বিতরণের উদ্বোধন করা হয়। কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা উপস্থিত থেকে ভিজিএফ’র চাল বিতরণ করেন।