মেহেরপুর নিউজ:
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মেহেরপুর কাথুলী ইউনিয়নের বিভিন্ন এলাকার দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের উদ্বোধন করা হয়। কাথুলী ইউনিয়নে ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা উপস্থিত থেকে চাল বিতরণ এর উদ্বোধন করেন। কাথুলী ইউনিয়নে বিভিন্ন এলাকার ৩ হাজার ৫২৬ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল প্রদান করা হবে।