সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের সদস্য ও স্থানীয় যাত্রাদলের খল অভিনেতা আবু হানিফ ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৪৮) বছর। তিনি স্ত্রী,২ পুত্র ও ১ কন্যা সন্তান রেখে গেছেন।
হানিফ কাথুলী ইউনিয়নের গাঁড়াবাড়ীয়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে। মঙ্গলবার ভাের ৫টার দিকে কুষ্টিয়া শহরের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে হানিফ গত শনিবার ব্রেইন স্ট্রোক করলে,পরিবারের সদস্যরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে কুষ্টিয়ার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।
সকলের প্রিয় মুখ আবু হানিফের মৃত্যুতে কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানাসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন। এদিকে,মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় স্থানীয় কুতুবপুর স্কুল এন্ড কলেজ চত্বরে হানিফের জানাজা শেষে গাঁড়াবাড়ীয়া গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হয়।